সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ২

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ২
Advertisement
Advertisement

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষে এক বাসের চালক ও হেল্পার নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার তাজপুর বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যাতায়াত পরিবহনের বাসচালক সোহেল (৩০) ও তার সহকারী ইমন (২০)। চালক সোহেল নরসিংদী জেলার সদর উপজেলার শাহে প্রতাপ গ্রামের তাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবাহী ‘যাতায়াত’পরিবহনের একটি বাস সড়কের পাশে সিলেটমুখী অবস্থায় দাঁড়িয়েছিল। এ সময় একই দিকে যাওয়ার পথে ‘সেন্টমার্টিন সৌহার্দ্য’ পরিবহনের দ্রুতগামী একটি বাস পেছন থেকে এসে দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান যাতায়াত পরিবহনের বাসচালক সোহেল ও সহকারী ইমন।

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad