সিলেটে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সিলেটে নিজ বাসা থেকে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাবা নবী উদ্দিন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত।

সোমবার সকালে নগরীর বাদামবাগিচা ইলাশকান্দি এলাকায় নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোরী সিলেটের অগ্রগামী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই কিশোরী আত্মহত্যা করেছেন। তবে কি কারণে এমনটি করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad