নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টসে হেরেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচের মতো সোমবারের এই ম্যাচেও টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টম ল্যাথাম। ২৬ রানের হার দিয়ে সিরিজ শুরু করায় বাংলাদেশের জন্য দ্বিতীয় ম্যাচ পরিণত হয়েছে টিকে থাকার লড়াইয়ে।
একাদশে একটি বদল এনেছে বাংলাদেশ। আফিফ হোসেন ধ্রুবর জায়গায় ফেরানো হয়েছে সৌম্য সরকারকে। সর্বশেষ ২০২৫ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার। সব মিলিয়ে ছয় ব্যাটার, দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে এদিকে নিউজিল্যান্ড মাঠে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেইডেন লেনক্স ও উইল ও’রোর্ক।


