সিরাজগঞ্জে মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
মাদক মামলার পলাতক আসামি মো. সোহেল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সোহেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। তথ্যপ্রযুক্তির সাহায্যে আসামিকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সকালে র‍্যাব-১২ সিরাজগঞ্জের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. উসমান গণি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকা থেকে মো. সোহেলকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, ২০২০ সালের ১৯ মার্চ করা একটি মাদক মামলায় আদালত মো. সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ড ঘোষণার পর থেকে আসামি মো. সোহেল পরিচয় পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad