সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার চারজন যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ১ নং ব্রিজ এলাকায় (সলঙ্গা থানার কান্দিপাড়া) এই দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে এবং দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করেছে।


