সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান গ্রেপ্তার

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান গ্রেপ্তার
মশিউর রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালনরত অবস্থাতেই তাকে গ্রেপ্তার করা হয়

বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান মো. শফিউল ইসলাম।

এই অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলা রয়েছে। এ মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত বিভিন্ন গুম-খুনের মামলার বিচার চলছে। এসব মামলায় আসামি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের তৎকালীন মন্ত্রী-এমপি, সেনা ও পুলিশ কর্মকর্তারাও।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad