সাভার থানার ওসি আরমান আলী ‘ক্লোজড’

সাভার থানার ওসি আরমান আলী ‘ক্লোজড’
আরমান আলী। ফাইল ছবি
Advertisement
Advertisement

মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে না পারা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

জানা গেছে, গত ২২ মে সাভারের রাজাসন এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের আস্তানায় খবর সংগ্রহ করতে গিয়ে তিনজন গণমাধ্যম কর্মী হামলার শিকার হন।

মাদক ব্যবসায়ী শামীমের লোকজন ওই তিন সাংবাদিককে নির্মমভাবে পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখন পর্যন্ত শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমকে গ্রেপ্তার করতে পারেনি।

এদিকে, মাদক ব্যবসায়ীর সঙ্গে সখ্যতা রাখার অভিযোগে সাভার মডেল থানার একজন এসআই এবং দুজন এএসআইকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad