সাভারে ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার

সাভারে ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সাভারে এক ব্যবসায়ীকে চোখ উপরে ও পুরুষাঙ্গ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী উত্তরপাড়া এলাকায় নিজ ঘরে ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে চোখ উপরে ও পুরষাঙ্গ কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

ঘরের মধ্যে বিকালে তার লাশ দেখে স্থানীয়রা খবর দিলে সাভার মডেল থানা পুলিশ সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যবসায়ী বিভিন্ন স্থান থেকে জুতা কিনে দোকানে দোকানে বিক্রি করতেন।

সাভার মডেল থানার ওসি আরমান আলী বলেন, কারা তাকে হত্যা করেছে তা জানতে তদন্ত চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad