সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ

সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সাভারের খ্রিষ্টান পাড়ায় দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী (২২)।

ভুক্তভোগী ওই নারী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী।

ঘটনার পর থেকে পরিবারের সদস্যসহ পলাতক রয়েছেন ধর্ষকরা।

বুধবার বিকালে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর গোয়ালপাড়া এলাকায় এই গণধর্ষণের ঘটনা ঘটে।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, বুধবার বিকালে ভুক্তভোগী ওই শিক্ষার্থী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তার পথরোধ করে মাদকাসক্ত সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও এবং মিঠু রোজারিও। পরে মেয়েটিকে গোয়ালপাড়া এলাকার একটি জঙ্গলে নিয়ে তিনজন ধর্ষণ করে।

সম্মানহানির কথা ভেবে প্রথমে ভুক্তভোগী নারী ধর্ষণের কথা কাউকে জানাননি। পরে স্থানীয়দের মধ্যে জানাজানি হলে তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানান এবং সাভার মডেল থানায় মামলা করেন।

সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। তারা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যাওয়ায় একটু সময় লাগছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর