সাভারে ছেলের হাতে বাবা খুন

সাভারে ছেলের হাতে বাবা খুন
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সাভারে নেশাকে কেন্দ্র করে বিরোধের জেরে বাবাকে পিটিয়ে ও অণ্ডকোষ চেপে ধরে হত্যার অভিযোগ উঠেছে ১৫ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। ঘটনার পর তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

সোমবার ভোরে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ছাকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহিন মিয়া (৩৮) পেশায় দুধ বিক্রেতা ছিলেন। অভিযুক্ত তার ছেলে জিসান (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিন মিয়া প্রতিদিন সাভার থেকে ঢাকায় দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। বাবা ও ছেলে মাদক সেবন করতেন। নেশাকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। সোমবার ভোরে আবারও তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জিসান বাবাকে পিটিয়ে ও অণ্ডকোষ চেপে ধরলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার পর তারা জিসানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ছেলের হাতে বাবা নিহত হওয়ার ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad