সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের আয়কর নথি জব্দের আদেশ

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের আয়কর নথি জব্দের আদেশ
র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
Advertisement
Advertisement

ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সহকারী পরিচালক মো. এমরান হোসেন তার আয়কর নথি ও তৎসংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, মামলার তদন্তকালে প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনায়, আসামি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩২৪ টাকার সম্পদের মালিকানা অর্জন করেন ভোগদখলে রাখেন।

এছাড়াও ৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনক ১২ কোটি ৮৯ লাখ ১ হাজার ১৪৪ টাকা জমা এবং ১২ কোটি ৭০ হাজার ৫০৯ টাকা উত্তোলনসহ মোট ২৪ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৬৫৩ টালা লেনদন এর মাধ্যমে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে আলামত সংশ্লিষ্ট উপর্যুক্ত আয়কর নথি এবং তৎসংশ্লিষ্ট রেকর্ডপত্রাদি (শুরু থেকে হালনাগাদ) জব্দ করা একান্ত প্রয়োজন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর