সাবেক এমপি মমতাজের প্লট ও জমি জব্দের আদেশ

সাবেক এমপি মমতাজের প্লট ও জমি জব্দের আদেশ
সাবেক এমপি ও সংগীত শিল্পী মমতাজ বেগম। ছবি: উইকি
Advertisement
Advertisement

দুর্নীতি অভিযোগের তদন্ত চলমান থাকায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ঢাকা ও মানিকগঞ্জের চারটি বাড়ি, পূর্বাচলের প্লট ও জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থার উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম এসব বাড়ি ও জমি জব্দ চেয়ে আবেদন করেন।

মমতাজের জব্দ হওয়া স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে– মহাখালী ডিওএইচএসের পাঁচতলা বাড়ি, মানিকগঞ্জের সিংগাইরের দুইতলা দুটি বাড়ি, মানিকগঞ্জ সদরের চারতলা একটি বাড়ি ও পূর্বাচলের নয় কাঠা জমি।

আরও পড়ুন

একই সঙ্গে মানিকগঞ্জে ৫ শতাংশ, সিংগাইরে ৭ শতাংশ ও সিংগাইরে আরেক জায়গায় ৪১২ দশমিক ৫১ শতাংশ জমিও রয়েছে। মানিকগঞ্জে পৈত্রিক সূত্রে পাওয়া দুইতলা একটি বাড়ি বাদে এসব সম্পত্তির মূল্য দেখানো হয়েছে ১১ কোটি ৮১ লাখ ৭৩ হাজার ৫৮৪ টাকা।

দুদকের আবেদনে বলা হয়, মমতাজ বেগম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলমান থাকায় এসব স্থাবর সম্পদ জব্দ করা প্রয়োজন বলে মনে করছে দুদক।

গত বছরের ১৩ মে রাত পৌনে ১২ টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad