ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
শুক্রবার সকালে ঢাকার কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তাকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়।
এ সময় সাদিক কায়েম নিজেও সম্মেলনে উপস্থিত ছিলেন। এ ছাড়া জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের থানা ও বিভাগীয় দায়িত্বশীল কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, যদি ঢাকা সিটি দক্ষিণের নির্বাচন ডাকসু মেয়াদের মধ্যে হয় সেক্ষেত্রে সাদিক কায়েমকে প্রার্থী করা হবে না। কিন্তু সিটি নির্বাচন ডাকসু মেয়াদের পর হলে সাদিক কায়েমই জামায়াতের পক্ষ থেকে মেয়রপ্রার্থী হবেন।


