সাতক্ষীরায় ১৭৯ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র, নিরাপত্তাব্যবস্থা গ্রহণ

সাতক্ষীরায় ১৭৯ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র, নিরাপত্তাব্যবস্থা গ্রহণ
Advertisement
Advertisement

বৃহস্পতিবার অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাতক্ষীরার ৬০৯টির মধ্যে ১৭৯ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং সকল ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে জানান জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, জেলার চারটি সংসদীয় আসনের ৬০৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে স্থায়ী ভোটকেন্দ্র তিন হাজার ২৮১টি ও অস্থায়ী ১২৯টি রয়েছে। ১৭৯টি ঝুঁকিপূর্ণ এবং ৪৩০টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ছাড়াও পুলিশের বডি-ওর্ন ক্যামেরা থাকবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ১৭ জন সদস্য সব সময় সেখানে নিয়োজিত থাকবে।

সাতক্ষীরা-১ (তালা+কলারোয়া) আসনে মোট ১৬৮টি কেন্দ্রের মধ্যে ৫০টি ঝুঁকিপূর্ণ, সাতক্ষীরা-২ (সদর+দেবহাটা) আসনে ১৮০টি কেন্দ্রের মধ্যে ৬০টি ঝুঁকিপূর্ণ, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ১৬৫টি কেন্দ্রের মধ্যে ৪০টি ঝুঁকিপূর্ণ, এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ৯৬টি কেন্দ্রের মধ্যে ২৯টি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সব ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা বসানো হয়েছে। জেলার চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ১৬ হাজার ৪২৪ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১০ হাজার ৩৬৭ জন এবং মহিলা ভোটার ৯ লাখ ৬ হাজার ৪৩ জন।

সাতক্ষীরা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো শুধু ঝুঁকিপূর্ণ নয়, তাদের দূরত্ব ও ভবনের অবস্থাও বিবেচনা করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিস আফরোজা আক্তার জানান, ভোটকেন্দ্রগুলোর ভোট কক্ষ সাজানোসহ ৪০০ গজের মধ্যে চৌহর্দী নির্মাণ সম্পন্ন করা হয়েছে এবং সিসি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে।

আইনশৃঙ্খলা বজায় রাখতে টহল টিমসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সব সময় নিয়োজিত থাকবেন। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, নির্বাচনটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর