রাজধানীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন থানার আলাদা অভিযানে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যানটনমেন্ট, তেজগাঁও, পল্লবী, বংশাল, যাত্রাবাড়ী, শাহজাহানপুর, উত্তরা পশ্চিম ও হাতিরঝিল থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে।
এর মধ্যে ক্যানটনমেন্ট থানা একজন, তেজগাঁও থানা দুজন, পল্লবী থানা তিনজন, বংশাল থানা একজন, যাত্রাবাড়ী থানা তিনজন, শাহজাহানপুর থানা একজন, উত্তরা পশ্চিম থানা একজন এবং হাতিরঝিল থানা একজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ক্যানটনমেন্ট থানার তানজির হাসান (২২); তেজগাঁও থানার সোহেল (৩০) ও মাজেদ (৬৫); পল্লবী থানার কাজী রিফাত আহম্মেদ (৩৬), সোহেল (২৫) ও মো. খোকন (২০); বংশাল থানার মো. আব্দুল হান্নান (৩৫); যাত্রাবাড়ী থানার ইমরান (৩২), লিটন (৩৫) ও রাসেল (৩৯); শাহজাহানপুর থানার মো. আরিফ হোসেন সুজন (৩০); উত্তরা পশ্চিম থানার মো. রুপকুল্লা (২৬) এবং হাতিরঝিল থানার জুলহাস মুন্সি (৩৬)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।


