সাতক্ষীরায় খাল থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় খাল থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার
ছবি: ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

সাতক্ষীরার আশাশুনির খাল থেকে মো. আব্দুর রহিম মালি নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বেউলা গ্রামের পশ্চিম বিলের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আব্দুর রহিম মালি (৬০) আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শেতপুর গ্রামের মৃত ফরিদ উদ্দিন মালির ছেলে।

স্থানীয় বাসিন্দা আবদুল্লাহ আল মামুন জানান, অনেকদিন আগে থেকে আব্দুর রহিম মালি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। শুক্রবার ভোর রাতে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বাইরে বের হয়ে তিনি আর ফিরে আসেননি।

সকালে বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের পশ্চিম বিলের খালে আব্দুর রহিমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার বাড়িতে খবর দেয়। পরে স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন। এরপর পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

নিহতের চোখে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

বুধহাটা ফাঁড়ির ইনচার্জ এসআই সেকেন্দার আলী জানান, আব্দুর রহিম মালি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। অসাবধানতাবশত খালের পানিতে পড়ে গিয়ে তিনি আর উঠতে পারেননি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad