সাড়ে ৩ বছরে জিয়া স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছেন: এ্যানি

সাড়ে ৩ বছরে জিয়া স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছেন: এ্যানি
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ফাইল ছবি
Advertisement
Advertisement

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সাড়ে তিন বছরের সংক্ষিপ্ত শাসনামলে জিয়াউর রহমান এ দেশকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলেছিলেন।

শনিবার রাতে লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আগে অসহায়দের মাঝে শাড়ি, লুঙ্গি ও খাবার বিতরণ করা হয়।

এ্যানি বলেন, ‘জীবদ্দশায় জিয়ার সঙ্গে সাধারণ মানুষের ঘনিষ্ঠতা ছিল। গ্রামের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেই তিনি বিএনপি সৃষ্টি করেছিলেন। যদি তার জন্ম না হতো, তবে যুদ্ধ করে পাক হানাদার বাহিনীর কাছ থেকে দেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে পাওয়া দূরহ ও কষ্টকর হতো। এই স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন তিনি নিজেই।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর