সাজিদ হত্যার বিচারের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

সাজিদ হত্যার বিচারের দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন
সাজিদ হত্যার বিচারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার এক বছর পার হলেও বিচার না পাওয়া ও তদন্তের দীর্ঘসূত্রতার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

রোববার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন একাধিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন সাজিদ আব্দুল্লাহর বাবা আহসান হাবিবুল্লাহ দেলওয়ার ও পরিবারের সদস্যরা।

সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ বলেন, ‘এক বছর পরে এখানে দাঁড়িয়ে যে কথা বলতে হবে এটাও চিন্তা করি নাই। এক বছর পরে কেন আমার ছেলের বিচার পাবো না? কেন আমার ছেলের একজন আসামীও গ্রেফতার হয় না, এটা কেমন কথা? আমি যাকে হারিয়েছি তাকে নাহয় পাবো না,তাই বলে বিচার ও পাবো না?’

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এস এম সুইট বলেন, ‘ বিচারহীনতার কারণে ক্যাম্পাসে অনিরাপদ পরিস্থিতি তৈরি হচ্ছে। ইদানীং প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের পক্ষে কথা বললেই বহিষ্কারের হুমকি দেওয়া হয়। এই বহিষ্কারের হুমকি দেওয়া বন্ধ করে সমালোচনাকে নিতে শিখুন।’

ইবি শাখা ছাত্রশিবির সভাপতি ইউসুব আলী বলেন, এক বছর হয়ে গেছে অথচ বিচারের ক্ষেত্রে কোনো অগ্রগতি আমরা দেখতে

মানববন্ধনে দ্রুততম সময়ের মধ্যে খুনিকে শনাক্ত করে বিচারের দাবি জানান তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad