সাইবার বুলিংয়ের শিকার ঢাবি’র নারী শিক্ষক-শিক্ষার্থী 

সাইবার বুলিংয়ের শিকার ঢাবি’র নারী শিক্ষক-শিক্ষার্থী 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য (প্রশাসন) বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক নারী শিক্ষার্থী ও শিক্ষক সাম্প্রতিক সময়ে অনলাইনে সাইবার বুলিং ও হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ অভিযোগ করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার বিষয়টি নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য (প্রশাসন)-এর কাছে লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগে জানানো হয়, ফেসবুকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’ নামের একটি গ্রুপ নারী শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং শ্লীলতাহানির প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। একই গ্রুপে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. সামিনা লুৎফাকে নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারিয়া মতিন সম্প্রতি ব্যাপক সাইবার ব্যুলিংয়ের শিকার হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগপত্রে ব্যুলিং ও আপত্তিকর মন্তব্যে জড়িতদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন: মোহাম্মদ সাকিবুর রহমান (হিসাববিজ্ঞান বিভাগ), সীমান্ত হোসেন নিমু, সাঈদুর রহমান সজীব, ইসলাম মনির। অভিযুক্তদের ফেসবুক পোস্ট, মন্তব্য ও অন্যান্য প্রমাণপত্র প্রশাসনের কাছে জমা দিয়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী।

এর আগে, সোমবার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করা এবং অশালীন মন্তব্য করার অভিযোগে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad