সাংবাদিক শ্যামল দত্তসহ পরিবারের ১৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাংবাদিক শ্যামল দত্তসহ পরিবারের ১৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সাংবাদিক শ্যামল দত্ত। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, তার স্ত্রী সঞ্চিতা দত্ত এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা মোট ১৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত।

সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, শ্যামল দত্ত, তার স্ত্রী, মেয়ে এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে উল্লেখযোগ্য পরিমাণ অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানকালে এসব সম্পদ অর্জনের পক্ষে কোনো সুস্পষ্ট ও বৈধ আয়ের উৎস পাওয়া যায়নি। বরং সম্পদগুলো বিভিন্নভাবে হস্তান্তর ও স্থানান্তরের মাধ্যমে প্রকৃত উৎস গোপনের চেষ্টা করা হয়েছে, যা মানিলন্ডারিং সংক্রান্ত অপরাধ হিসেবে প্রতীয়মান।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্ট এসব সম্পদ হস্তান্তর, দলিল সম্পাদন কিংবা অন্য কোনো উপায়ে মালিকানা পরিবর্তন করতে পারেন। কিন্তু সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি। সে কারণেই ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সংলগ্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় শ্যামল দত্তকে আটক করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে বিভিন্ন মামলায় তিনি কারাগারেই রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর