সহকর্মীর স্ত্রীর মৃত্যুর খবরে শোক জানাতে গিয়ে নিজের বাসায় চুরি

সহকর্মীর স্ত্রীর মৃত্যুর খবরে শোক জানাতে গিয়ে নিজের বাসায় চুরি
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর চকবাজারের বকশীবাজারে মাদ্রাসা শিক্ষা বোর্ড কোয়ার্টারে দিনে-দুপুরে এক বাসায় চুরির ঘটনা ঘটেছে।

সহকর্মীর স্ত্রীর মৃত্যুর খবরে বাসা ফাঁকা রেখে বাইরে যাওয়ার সুযোগে দেড় ঘণ্টার মধ্যে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার সকালে এক সহকর্মীর স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে তিনি শোকাহত পরিবারের পাশে থাকতে দুপুর ২টার দিকে কুমিল্লার উদ্দেশে ঢাকার বাইরে রওনা হন। এ সময় বাসায় পরিবারের অন্য সদস্যরাও ছিলেন না।

এই সুযোগে বেলা ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে অজ্ঞাত চোর চক্র তার বাসার দরজার তালা ও লক ভেঙে ভেতরে ঢুকে পড়ে। আলমারিতে রাখা প্রায় ৫ ভরি স্বর্ণালংকার এবং সন্তানদের দুটি প্লাস্টিক ব্যাংকে জমানো প্রায় ৪০ হাজার টাকা নিয়ে যায় তারা।

আরও পড়ুন

বিকাল পৌনে ৪টার দিকে এক সহকর্মী বাসার দরজা ভাঙা দেখতে পেয়ে তাকে ফোন করলে চুরির বিষয়টি জানা যায়। খবর পেয়ে ঢাকায় ফিরে এসে তিনি চুরির ঘটনা নিশ্চিত হন।

ঘটনার পর কোয়ার্টারের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে সন্দেহভাজন তিন ব্যক্তিকে দেখা গেলেও কোয়ার্টারে বসবাস করা কেউ তাদের শনাক্ত করতে পারেননি।

এ ঘটনায় চকবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন বলেন, সহকর্মীর শোকের পাশে দাঁড়াতে গিয়ে নিজের বাসায় এমন চুরির ঘটনা ঘটবে তা তিনি ভাবেননি। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর