সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনা, দুই জামায়াত কর্মীর মৃত্যু

সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনা, দুই জামায়াত কর্মীর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় দু’জন জামায়াত কর্মীর মৃত্যু। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকায় আয়োজিত ‘জাতীয় সমাবেশে’ যোগ দিতে আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দলটির দুই কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ থেকে ৯ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে ঢাকা- খুলনা মহাসড়কের ভাঙ্গা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা মাওলানা আবু সাঈদ (৫৫) এবং একই উপজেলার মোহাম্মদ আমানত শেখ (৫৫)।

আরও পড়ুন

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশফাক হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামায়াতের মহাসমাবেশে অংশ নিতে খুলনা থেকে ছেড়ে আসা একটি মিনিবাস ভাঙ্গা গোলচত্বরে মহাসড়কের ওপর যাত্রাবিরতি করে। এ সময় খুলনা থেকে ঢাকাগামী ‘রয়েল এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস পেছন থেকে ‘মিন ক্লাসিক’ নামের দাঁড়িয়ে থাকা মিনিবাসটিকে ধাক্কা দিলে সেটির সামনে দাঁড়িয়ে থাকা দুই কর্মী চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় আশপাশে থাকা আরও অন্তত ৮ থেকে ৯ জন কর্মী আহত হন।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নিহতদের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি বর্তমানে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান ওসি আশফাক হোসেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad