সমঝোতা বৈঠকের পর যুবককে ছুরিকাঘাতে হত্যা, বাবা-ছেলে পলাতক

সমঝোতা বৈঠকের পর যুবককে ছুরিকাঘাতে হত্যা, বাবা-ছেলে পলাতক
Advertisement
Advertisement

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে লিয়াকত আলী লাদেন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের সারপুকুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি দোকানের পাশে এই ঘটনা ঘটে। নিহত লাদেন সারপুকুর ইউনিয়নের বালাটারি এলাকার আশরাফুল হকের ছেলে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত জুয়েল ও তার ছেলে রকি পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি সারপুকুর ইউনিয়নের মাগুরের পার এলাকার বাসিন্দা জুয়েলের ছোট ছেলের সঙ্গে লাদেনের কথা কাটাকাটি ও গালিগালাজের ঘটনা ঘটে। এর জেরে সোমবার আবার বিরোধের সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় স্থানীয়ভাবে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা বৈঠক হয়।

নিহতের স্বজন জাহিদুল ইসলাম জাকির ঘটনার বিবরণ দিয়ে জানান, সোমবার রাত ৮টার দিকে লাদেন সারপুকুর প্রাথমিক বিদ্যালয় এলাকার গফফারের দোকানের পাশে যান। এ সময় আগে থেকে ওত পেতে থাকা রকি ও তার বাবা জুয়েল লাদেনের ওপর অতর্কিত হামলা চালায় এবং পেছন থেকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। লাদেনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বাবা-ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় লাদেনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ইমরুল হাসান লাদেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের চাচা ফজলার রহমান ফরিদ ও স্থানীয় প্রতিবেশীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ‘হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই আমি নিজে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad