সপরিবারে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

সপরিবারে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ
তারেক রহমান ও নরেন্দ্র মোদি।
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমাসহ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানান তিনি।

মঙ্গলবার তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে মোদি এসব কথা বলেন।

চিঠিতে তিনি লিখেছেন, বাংলাদেশে সদ্য সমাপ্ত নির্বাচনে বিএনপির বিজয় এবং বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় অভিনন্দন। এই উচ্চ দায়িত্বপূর্ণ পদ গ্রহণের প্রাক্কালে আপনার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।

মোদি বলেন, ‘এই জয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিতে আপনার দৃষ্টিভঙ্গির প্রতি তাদের ম্যান্ডেটের সাক্ষ্য।’

আরও পড়ুন

দুই দেশের সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে তিনি চিঠিতে লিখেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে গভীর ঐতিহাসিক সম্পর্ক, সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের শান্তি ও সমৃদ্ধির অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে ওঠা দৃঢ় বন্ধুত্ব।

‘দ্বিপাক্ষিক বহুমাত্রিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা এবং সংযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা, পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়সহ বড় পরিসরে অভিন্ন লক্ষ্য অর্জনে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছি।’

চিঠিতে মোদি আরও লিখেছেন, ‘এই সুযোগে ডা. জুবাইদা রহমান এবং জাইমাকে নিয়ে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে অপেক্ষা করছে ভারত।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad