শ্রমিকদের সড়ক অবরোধ: শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে প্রত্যাহার

শ্রমিকদের সড়ক অবরোধ: শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে প্রত্যাহার
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী-নাবিস্কোর মধ্যবর্তী তেজগাঁও লিঙ্ক রোড এলাকায় সড়ক অবরোধ করে রোববার আন্দোলনে নেমেছিলেন নাসা মেইনল্যান্ডের প্রায় ৭০০-৮০০ পোশাক শ্রমিক।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং শ্রমিকদের দাবি পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত হন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তারা মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন।

সভা শেষে শ্রমমন্ত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর নির্দেশে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা আগামীকাল সকাল ১১টায় শ্রমিক প্রতিনিধি, নাসা মেইনল্যান্ডের মালিকপক্ষ এবং বিজিএমইএ সভাপতিসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি বিশেষ সভা আহ্বান করেছি।’

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে কিছু আইনি জটিলতা ও মামলা-মোকদ্দমা রয়েছে। তবে এমন একটি সমাধান বের করা হবে যাতে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত না হন এবং মালিকপক্ষও তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে।

আরও পড়ুন

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক শ্রমিকদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এবারের ঈদুল ফিতরে সরকার ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সমন্বিত প্রচেষ্টায় রাস্তা অবরোধের মতো পরিস্থিতি তৈরি হয়নি। ‘রাস্তা ছেড়ে দিন, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই’।

এ সময় নাসা মেইনল্যান্ড কর্তৃপক্ষ জানায়, তাদের ব্যাংক হিসাব ও স্থাবর সম্পদ জব্দ থাকায় কারখানা পরিচালনা করা দুরূহ হয়ে পড়েছে। তবে মার্চ মাসের বেতন পরিশোধে তারা সক্ষম হয়েছে। শ্রমিকদের ‘আর্নড লিভ’র টাকা পরিশোধের বিষয়ে সরকারের বিশেষ সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি।

শ্রমমন্ত্রীর আশ্বাস এবং সোমবার সভার সিদ্ধান্তের পর শ্রমিকরা আন্দোলন স্থগিত করে রাস্তা ছেড়ে দেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad