শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত

শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত
Advertisement
Advertisement

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের চাপায় তারিফ উদ্দীন (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চণ্ডীপুর এলাকার হান্নান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ আদায় শেষে হাঁটতে বের হন তারিফ উদ্দীন। মহাসড়কের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে তিনি হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে কুষ্টিয়া অভিমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তারিফ উদ্দীনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ জাহানুর আলী বলেন, মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad