শিশু অপহরণের পর হত্যা: দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শিশু অপহরণের পর হত্যা: দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: বাসস
Advertisement
Advertisement

রাজধানীর কাফরুলে শিশু শফিকুল ইসলাম মিলনকে (১১) অপহরণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আরও একজনকে ১৪ বছরের কারাদণ্ড এবং দু’জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিউর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে আল আমিন ঘরামী ও মাসুদ রানা যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন। পাশাপাশি তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই মামলায় সাইফুল ইসলাম ওরফে ছোট সাইফুলকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. আব্দুল মোতালেব ওরফে মোতা এবং আমিরুল ইসলাম ওরফে রুবেলকে খালাস দেন আদালত।

আরও পড়ুন

রায় ঘোষণার সময় মাসুদ রানা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০০৮ সালের ৬ মার্চ বিকেলে কাফরুলের উত্তর সেনপাড়া এলাকা থেকে শিশু মিলন নিখোঁজ হয়। পরে মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা তাকে শ্বাসরোধে হত্যা করে ৮ মার্চ সাভারের রামচন্দ্রপুর এলাকায় মরদেহ ফেলে রাখে। এ ঘটনায় শিশুটির বাবা শহিদুল ইসলাম মামলা করেন।

তদন্ত শেষে ২০০৮ সালের ২৩ মে পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ ১৮ বছরের বিচারিক প্রক্রিয়ায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য ও ডিএনএ প্রতিবেদন পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad