শিল্পকারখানা স্থাপনে ছাড়পত্র সহজ করতে কমিটি গঠন

শিল্পকারখানা স্থাপনে ছাড়পত্র সহজ করতে কমিটি গঠন
ছবি: পিএমও
Advertisement
Advertisement

নতুন শিল্পকারখানা স্থাপনের ক্ষেত্রে লাইসেন্স বা ছাদ ছাড়পত্র সহজ করতে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই কমিটির বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে সভাপতি করে করা কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ বিভাগের সচিব এবং পরিবেশ মন্ত্রণালয়ের সচিব।

প্রজ্ঞাপনে কর্ম পরিধি নিয়ে বলা হয়, শিল্পকারখানা স্থাপনে লাইসেন্স ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে সহজে সুপারিশ দেবে এই কমিটি। পাশাপাশি নতুন শিল্পকারখানা স্থাপনের জন্য শুরুতে সব লাইসেন্স বা ছাড়পত্র বা অনাপত্তি সার্টিফিকেট এর প্রফেশনাল লাইসেন্স বিষয়ক সুপারিশ প্রদান করবে কমিটি।

লাইসেন্সের শ্রেণীবিন্যাস করে কম গুরুত্বপূর্ণ লাইসেন্স গ্রহণের বাধ্যবাধকতা পরিহারের বিষয়েও সুপারিশ করতে বলা হয়েছে কমিটিকে।

বস্ত্র ও পার্ট মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে বলে উল্লেখ করা হয়েছে এই প্রজ্ঞাপনে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর