শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে ঐকমত্য কমিশন

শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে ঐকমত্য কমিশন
প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক।
Advertisement
Advertisement

শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রোববার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠকেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে এ মন্তব্য করেন আলী রীয়াজ।

বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব ও কমিশনের অবস্থান সম্পর্কেও সভাকে অবহিত করা হয়।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতিতে বৈঠকে সন্তোষ প্রকাশ করেন। কমিশনের সব সদস্যদের ধন্যবাদ ও শুভ কামনা জানিয়ে চুড়ান্ত অগ্রগতি সম্পর্কে দ্রুততম সময়ের মধ্যে তাকে জানানোর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন

এ সময় আলী রীয়াজ বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন সব রাজনৈতিক দলের ব্যাপকভাবে সহযোগিতা পেয়েছে। এছাড়া, সংবাদমাধ্যমগুলোও কমিশনকে অকল্পনীয় সমর্থন দিয়েছে।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

পাশাপাশি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খান এ বৈঠকে উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad