শিক্ষার্থীদের জন্য পৃথক দুটি কমিটি গঠন করল ঢাবি প্রশাসন

শিক্ষার্থীদের জন্য পৃথক দুটি কমিটি গঠন করল ঢাবি প্রশাসন
Advertisement
Advertisement

শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে পৃথক দুটি কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেট সভার সিদ্ধান্তের আলোকে এ দুটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা বিষয়ক কোর্স’ চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন

এদিকে, কমিটি দুটির প্রথম যৌথ সভা আহবায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- কমিটির সদস্য দর্শন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ নূরুজ্জামান, নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক আ খ ম ইউনুস, দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. শাকিলা ইয়াসমিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম এবং গ্রাফিক ডিজাইন বিভাগের প্রভাষক মীর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আলী।

সভায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে সকল বিভাগ ও ইনস্টিটিউটে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ‘নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা’ বিষয়ক একটি কোর্স চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়েছে।

একই শিক্ষাবর্ষ থেকে সকল বিভাগ ও ইনস্টিটিউটের বর্তমান শিক্ষার্থীদের জন্য মাস্টার্স পর্যায়ে এ বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা আয়োজনের বিষয়ে সভায় বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর