শাহরুখের সমালোচনায় নাসিরুদ্দিন শাহ

শাহরুখের সমালোচনায় নাসিরুদ্দিন শাহ
শাহরুখ খান ও নাসিরুদ্দিন শাহ্‌। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বরাবরই স্পষ্টভাষী ও খোলামেলা মত প্রকাশ করেন বলিউডের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এর জন্য অনেকের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়েছে, তবুও তিনি থামেননি। সম্প্রতি তার একটি পুরনো সাক্ষাৎকার আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলিউডের জনপ্রিয় তারকাদের অভিনয় নিয়ে খোলাখুলি মন্তব্য করেছিলেন। এতে তিনি একইসঙ্গে শাহরুখ খানের প্রশংসা ও সমালোচনা করেছেন।

সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ বলেন, না, আমি খানের, কুমারের বা দেবগণের ছবি দেখি না, দেখার চেষ্টা করি না। তাদের অনেকের সঙ্গেই কাজ করেছি, কিন্তু কেউই বিশেষভাবে মুগ্ধ করতে পারেননি।

তবে অক্ষয় কুমার সম্পর্কে তিনি প্রশংসা করে বলেন, অক্ষয়ের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, কারণ কোনও গডফাদার বা প্রভাব ছাড়াই সে নিজের জায়গা তৈরি করেছে। এত বছর ধরে কাজ করার পর এখন তার অভিনয়ে দক্ষতার ছাপ দেখা যায়।

যখন সাংবাদিক উল্লেখ করেন যে শাহরুখ খানও গডফাদার ছাড়াই বলিউডে জায়গা করে নিয়েছেন, তখন নাসিরুদ্দিন বলেন, হ্যাঁ, আর এজন্যই আমি শাহরুখের প্রতি গভীর শ্রদ্ধা রাখি। কিন্তু শাহরুখ খান একঘেয়ে ও বিরক্তিকর অভিনেতা হয়ে উঠছেন।

উল্লেখ্য, শাহরুখ খান ও অক্ষয় কুমার- দুজনের সঙ্গেই একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ। অক্ষয়ের সঙ্গে তার অন্যতম জনপ্রিয় ছবি ছিল ‘মোহরা’, আর শাহরুখের সঙ্গে করেছেন ‘কাভি হাঁ কাভি না’, ‘ম্যায় হুঁ না’ প্রভৃতি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর