শাহজাহানপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

শাহজাহানপুরে অজ্ঞাত লাশ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর।

বুধবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, লাশের খবর পেয়ে খিলগাঁও রেলগেটের পাশে বিসমিল্লাহ হোটেলের সামনের রাস্তা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হয় অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং ওই এলাকায় প্রায়ই ঘুরে বেড়াতে দেখা যেত তাকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর