শাহজালাল বিমানবন্দর এলাকায় গাড়িতে ৪ কোটি টাকার সোনা উদ্ধার

শাহজালাল বিমানবন্দর এলাকায় গাড়িতে ৪ কোটি টাকার সোনা উদ্ধার
উদ্ধার হওয়া সোনার বার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের ১ হাজার ৮১২ গ্রাম সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় সন্দেহজনক একটি গাড়ি তল্লাশির জন্য থামানো হয়। এ সময় গাড়ির চালক মো. শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান।

পরে ঘটনাস্থলে উপস্থিত গোয়েন্দা সংস্থার সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা গাড়িটিতে তল্লাশি চালান।

তল্লাশি করে এ সময় ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়। একই সঙ্গে তিনটি মোবাইল ফোন, ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা নগদ অর্থ, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স ও একটি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

উদ্ধার করা ২৪ ক্যারেট সোনার মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম বা ১৫৫ দশমিক ৩৫ ভরি। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad