শামীম কেন বাদ, জানেন না অধিনায়ক লিটন!

শামীম কেন বাদ, জানেন না অধিনায়ক লিটন!
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা হয়নি শামীম পাটোয়ারীর। ছহবি: সংগৃহীত।
Advertisement
Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শামীম হোসেন পাটোয়ারীর স্কোর ০, ১, ১। আয়ারল্যান্ডের বিপক্ষে ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া আরো একটা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে তাই তাকে রাখেননি নির্বাচকরা। কিন্তু কেন তাকে বাদ দেয়া হচ্ছে, এমনকি দল ঘোষণার আগেও অধিনায়ক লিটন দাসকে কিছু জানানো হয়নি নির্বাচকদের পক্ষ থেকে। বুধবার চট্টগ্রামে সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে এ নিয়ে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়াই জানিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের শেষ দ্বিপাক্ষিক সিরিজ। এমন একটা সিরিজের আগে শামীমের বাদ পড়াটা তাই প্রশ্ন তুলে দিচ্ছে। যদিও তার বাদ পড়ার চেয়ে বাদ দেয়ার প্রক্রিয়া নিয়েও আপত্তি জানিয়েছেন লিটন। সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘শামীম থাকলে অবশ্যই ভালো হতো। বাট দিস ইজ নট মাই কল। টোটালি সিলেক্টর কল। আমি জানি না কেন, কিন্তু নির্বাচকরা আমাকে কোন নোটিশ দেয়া ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে। আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ সামলায় তখন অন্তত অধিনায়ক জানে যে, দলে কে আসবে আর কে বাইরে যাবে।’

শামীমের সর্বশেষ সিরিজের ফর্ম খারাপ হলেও, তার বাদ পড়ার কোনো কারণ দেখছেন না লিটন,’ আমি শামীমের বাদ হওয়ার পিছনে কোনো কারণ দেখি না। আর আমি এটা নিয়ে কোনো নোটিশও পাইনি, কেন সে বাদ হয়েছে। কিন্তু ও দলে থাকলে ভালো হতো।’

শামীমের বাদ পড়া নিয়ে বোর্ডের সঙ্গে নিজে থেকে যোগাযোগ করেছেন কিনা, এই প্রশ্নের উত্তর জানতে চাইলে বেরিয়ে আসে ক্ষোভ। এক বছরের জন্য টি-টোয়েন্টি অধিনায়কত্ব পাওয়া লিটন জানান, বোর্ড থেকে তাকে স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে, যে দল দেওয়া হবে, তাই নিয়েই খেলতে হবে। 

লিটন বলেন, ‘আমাকে পুরোপরি বলা হয়েছে, নির্বাচক প্যানেল ও বোর্ড থেকে যে দলটা দেওয়া হবে, সেই দলটা নিয়েই কাজ করতে হবে। আমার এখানে কথা থাকবে না যে আমি কোন খেলোয়াড়কে চাই, কোন খেলোয়াড়কে না চাই। আমি এত দিন জানতাম, যে যখন অধিনায়ক হয়, তার একটা দল গোছানোর একটা পরিকল্পনা থাকে। কিন্তু সম্প্রতি জানতে পারলাম, যে দলটা আমাকে দেওয়া হবে, আমার কাজ হচ্ছে সেই দলটাকে নিয়ে ভালো কিছু দেওয়া মাঠে।’

আগামী ২৭ নভেম্বর চট্টগ্রামে শুরু হচ্ছে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ।  বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad