গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মাহফুজ বাজ্জাজ

গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মাহফুজ বাজ্জাজ
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সপ্তম মহাপরিচালক মো. মাহফুজ বাজ্জাজ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সপ্তম মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষিতত্ত্ববিদ মো. মাহফুজ বাজ্জাজ। কৃষি মন্ত্রণালয়ের একটি অফিস আদেশের মাধ্যমে ১৯ নভেম্বর তাকে এই পদে নিয়োগ করা হয়।

মো. মাহফুজ বাজ্জাজ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ডাংশের ঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। তার মোট ৪১টি গবেষণাপত্র জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

১৯৯৭ সালের ২৭ নভেম্বর কৃষি গবেষণা কেন্দ্র, বারি, পাবনায় বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন মো. মাহফুজ বাজ্জাজ এবং ২০০১ সাল পর্যন্ত তিনি সেখানে দায়িত্বরত ছিলেন। এরপর ২০০১ সালের ১৫ জুলাই থেকে ২০০৯ সালের ১৯ এপ্রিল পর্যন্ত বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দিনাজপুরের রাজবাড়ীতে গম গবেষণা উপকেন্দ্রে দায়িত্ব পালন করেন।

এছাড়া দিনাজপুরের নশিপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পরিচালক (পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর উইং) হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad