কু‌ষ্টিয়ায় মুখ পোড়ানো অজ্ঞাত মরদেহ উদ্ধার

কু‌ষ্টিয়ায় মুখ পোড়ানো অজ্ঞাত মরদেহ উদ্ধার
Advertisement
Advertisement

কু‌ষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হত‌্যার পর মুখ পোড়ানো অজ্ঞাত এক ব‌্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলপাড়ায় এ ঘটনা ঘটে। বিলপাড়া ধানের মাঠ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা হয়নি। অজ্ঞাত ব‌্যক্তির বয়স আনুমা‌নিক চ‌ল্লিশের ওপরে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয‌্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা কর‌ছি হত‌্যার পর মুখ পু‌ড়িয়ে বিকৃত করা হ‌য়ে‌ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে। উদ্ধার হওয়া ব‌্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়‌নি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর