শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা, শিগগির রোডম্যাপ

শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা, শিগগির রোডম্যাপ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ভবন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের নির্বাচন কমিশন ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষ শিগগির রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় রেজিস্ট্রার ভবনের নিচতলায় নির্বাচন কমিশন ঘোষণা করেন রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির। এ সময় আরও উপস্থিত ছিলেন উপাচার্য, উপউপাচার্য ও কোষাধ্যক্ষসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তারা।

১৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকদ্দেছকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের অধ্যাপক মো. কামরুল ইসলাম, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের অধ্যাপক মো. মিছবাহ উদ্দিন, অধ্যাপক মো. নজরুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মো. আশরাফ সিদ্দিকী, বাংলা বিভাগের মো. রিজাউল ইসলাম।

এ ছাড়াও রয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজিস (এফইটি) বিভাগের অধ্যাপক জি এম রবিউল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক রেজোয়ান আহমেদ, রসায়ন বিভাগের অধ্যাপক মো. মাহবুবুল আলম, সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. আব্দুল জলিল, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মনযুর-উল-হায়দার, আর্কিটেকচার বিভাগের স্থপতি ইফতেখার রহমান ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর