মানব পাচারের মামলায় গ্রেপ্তার হওয়া লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালত প্রাঙ্গণে ডিম ছুঁড়ে মেরেছে বিক্ষুব্দ জনতা।
মঙ্গলবার মাসুদ উদ্দিন চৌধুরীকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে উপস্থিত করে ঢাকা মহানগর পুলিশ। রিমান্ড আবেদনের শুনানি শেষে তাকে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় তার দিকে বেশ কয়েকজন ডিম ছুঁড়ে মারেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে মাসুদ উদ্দিনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় ডিম ছুঁড়ে মারা এক ব্যক্তি সাংবাদিকদের কাছে বলেন, “১০টা পঁচা ডিম মেরে একটু শান্তি পেয়েছি, আগামীতে সুযোগ পেলে আরও মারব।”
উল্লেখ্য, সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তৎকালীন বিএনপি নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে শারীরিক নির্যাতনের জন্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিনকে দায়ী করা হয়। তবে তাকে আপাতত পল্টন থানার দায়ের করা মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আাবেদন করা হয়। আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে।


