বিচারপতির মোবাইল হ্যাক, ফেসবুক-হোয়াটসঅ্যাপ বেদখল

বিচারপতির মোবাইল হ্যাক, ফেসবুক-হোয়াটসঅ্যাপ বেদখল
Advertisement
Advertisement

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের মোবাইল ফোন হ্যাক হয়েছে। বেদখল হয়ে গেছে তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ একাউন্ট।

আদালত সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ তার মোবাইল ফোনে ত্রুটি দেখা দিলেও তখন তিনি বুঝতে পারেননি যে ফোনটি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। পরবর্তীতে বিষয়টি বুঝতে পারার আগেই তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বেদখল হয়ে যায়।

গত ২২ মার্চ মোবাইল ফোনটি ব্যবহার করতে না পারলে তিনি আইসিটি প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহাকে বিষয়টি জানান। পরে জোহা ডিভাইসটি থেকে দূরবর্তী নিয়ন্ত্রণের সফটওয়্যার অপসারণ করেন।

তানভীর হাসান জোহা টাইমস অব বাংলাদেশ’কে জানান, বিচারপতি অনবধানতাবশত প্রতারণামূলক লিংকে চাপ দেওয়া বা অননুমোদিত অ্যাপ্লিকেশন ডাউনলোড করার কারণে এ ঘটনা ঘটতে পারে।

তিনি জানান, আপাতত মোবাইল ফোনটি বেদখলমুক্ত করা সম্ভব হয়েছে। তবে বিচারপতির ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনো তার নিয়ন্ত্রণে আনা যায়নি।

এ বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে একই দিনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের কাছে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad