লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’

লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’
রায়হান রাফি পরিচালিত ছবি প্রেশার কুকার।
Advertisement
Advertisement

ঈদে মুক্তি প্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত আলোচিত সিনেমা ‘প্রেশার কুকার’ এবার অংশ নিতে যাচ্ছে ‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে।

যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের অন্যতম বড় এই চলচ্চিত্র উৎসবের নবম আসরে ছবিটির ইউকে প্রিমিয়ার অনুষ্ঠিত হবে আগামী ২২ এপ্রিল।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক দর্শকদের সামনে ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলীর জন্যই ‘প্রেশার কুকার’কে নির্বাচিত করা হয়েছে। সিনেমাটির প্রদর্শনীতে উপস্থিত থাকবেন এর পরিচালক রায়হান রাফী।

ছবিটি নিয়ে নির্মাতা রাফী বলেন, “আমাদের এই সিনেমাটি আর্টিস্টিক ধাঁচের। এ ধরনের সিনেমা সাধারণত ফেস্টিভ্যালে দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পায়। দেশের প্রেক্ষাগৃহে এখনো সিনেমাটি ভালো চলছে। এর মধ্যেই লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে প্রিমিয়ারের আমন্ত্রণ পাওয়া আমাদের জন্য বড় অর্জন।”

লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল বাংলা ভাষার চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়। প্রতিবছরই এখানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নির্বাচিত সিনেমা প্রদর্শিত হয়।

স্বল্পসংখ্যক হল নিয়ে ‘প্রেশার কুকার’ সিনেমাটি মুক্তির পর বেশ আলোচনা তৈরি করে। এদিকে চলতি সপ্তাহ থেকে সিনেমাটি অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে। আগামী সপ্তাহে থেকে সিনেমাটি নর্থ আমেরিকাসহ বেশ কিছু জায়গায় মুক্তি পাবে।
সিনেমায় অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্ত, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad