লন্ডনে তারেক রহমানের সঙ্গে নাসের রহমানের বৈঠক

লন্ডনে তারেক রহমানের সঙ্গে নাসের রহমানের বৈঠক
লন্ডনে তারেক রহমানের সঙ্গে এম. নাসের রহমানের (বামে) বৈঠক অনুষ্ঠিত। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম. নাসের রহমান।

এ সময় রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলামও বৈঠকে উপস্থিত ছিলেন।

বুধবার লন্ডনে অনুষ্ঠিত প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, মৌলভীবাজার জেলা ও উপজেলা পর্যায়ের সাংগঠনিক কর্মকাণ্ড এবং তৃণমূল নেতাকর্মীদের সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে দুই নেতা মনে করেন, ‘আগামী নির্বাচনে বিএনপির সাফল্যের জন্য দলীয় ঐক্য ও মাঠ পর্যায়ের কর্মীদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।’

আরও পড়ুন

তারা আরও উল্লেখ করেন, ‘মৌলভীবাজার বিএনপি বরাবরই জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। এম সাইফুর রহমানের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে নাসের রহমানকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা প্রবল।’

তারেক রহমানের সঙ্গে এই বৈঠককে অনেকে মৌলভীবাজারের রাজনীতিতে বিএনপির সাংগঠনিক পুনরুত্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন।

উপস্থিত নেতারা জানিয়েছেন, এই মুহূর্তে দলীয় ঐক্যের প্রতীক হিসেবে এ দৃশ্য কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা যোগাবে। তারা বলেন, ‘ঐক্যবদ্ধ নেতৃত্বই আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে আবারও জনআস্থার জায়গায় ফিরিয়ে আনবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর