ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সংগঠনের নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদসহ অন্যরা নেতারা।
বৃহস্পতিবার বিকালে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখতে যান তারা।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিকালে ডাকসুর নবনির্বাচিত ভিপি ও জিএসসহ নেতাকর্মীরা নুরুল হক নুরকে দেখতে আসেন। এসময় তারা নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।’
গত ২৯ আগস্ট ঢাকার বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর মারধর ও লাঠিপেটায় আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখনো তিনি সেখানেই চিকিৎসাধীন।


