খুলনায় ফের কিশোরী গুলিবিদ্ধ

খুলনায় ফের কিশোরী গুলিবিদ্ধ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

খুলনা মহানগরের হরিণটানা থানার মল্লিকবাড়ি রোড এলাকায় ফাতেমা ওরফে তন্বি (১৭) নামে এক কিশোরী গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।

আহত তন্বি হরিণটানা থানার আন্দিরঘাট এলাকার বাসিন্দা। তার ডান পায়ের উরুতে গুলি লাগে।

ঘটনার বর্ণনা দিয়ে তন্বি জানান, শনিবার সন্ধ্যায় তিনি বাসা থেকে খালার বাসার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে বাসার সামনে মায়ের সঙ্গে কথা বলছিলেন তিনি। হঠাৎ পেছন থেকে বিকট শব্দ শোনার পরপরই ডান পায়ে তীব্র ব্যথা অনুভব করেন। পরে পায়ে হাত দিয়ে রক্ত দেখতে পান। তবে কে বা কারা তাকে লক্ষ্য করে গুলি চালাল, তা তিনি বা পরিবার দেখতে পায়নি।

আরও পড়ুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, ‘সন্ধ্যায় গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়ে তার কাছ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে।’

তিনি আরও জানান, কে বা কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, এর আগে গত ৩ জুলাই খুলনা নগরের রূপসা এলাকায় দশম শ্রেণির এক স্কুলছাত্রী গুলিবিদ্ধ হয়েছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad