বড়পাথরে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বড়পাথরে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
নিখোঁজ পর্যটককে উদ্ধারে বিজিবির অভিযান। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। সাঙ্গু নদীতে দুর্ঘটনার ৩৬ ঘন্টা পর রোববার একই পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার হয়।

বিজিবির বলিপাড়া জোনে দায়িত্বরত ৩৮ নং ব্যাটেলিয়ন এসব তথ্য জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে রাজা পাথর এলাকায় নৌকা ডুবির ঘটনাস্থলেই মরদেহটি ভেঁসে উঠে।
স্থানীয়রা বিষয়টি থানচি বিজিবি এবং ফায়ার সার্ভিস ও ডিফেন্সেকে জানালে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি সদস্যরা মরদেহটি উদ্ধার করে।

থানচি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পেয়ার মোহাম্মদ জানান, গত শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে থানচি উপজেলার বড়পাথর এলাকায় তীব্র স্রোতের মধ্যে সাতজন আরোহী নিয়ে ইঞ্জিনচালিত একটি পর্যটকবাহী নৌকা ডুবে যায়।  এ সময় অন্যেরা সাঁতারে পাড়ে উঠতে পারলেও মাহিয়ান নামে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

আরও পড়ুন

মাহিয়ান ময়মনসিংহের মাসকান্দা এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেন তার সঙ্গীরা।

পেয়ার মোহাম্মদ জানান, নিখোঁজের পরদিন শনিবার চট্টগ্রাম থেকে আসা তিন সদস্যের ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং থানচি ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যসহ মোট আটজনের একটি উদ্ধারকারী দল অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। পরে রোববার সকাল সাড়ে ৭টার বিজিবির টেন্ডুমুখ ক্যাম্প সংলগ্ন নদীর ঘাটে মাহিয়ানের মরদেহ ভেসে উঠে।

বিষয়টি জানার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। বর্তমানে মরদেহটি টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের হেফাজতে রয়েছে।

পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad