লঞ্চে হঠাৎ অসুস্থ যাত্রী, উদ্ধার করে হাসপাতালে নিল কোস্ট গার্ড

লঞ্চে হঠাৎ অসুস্থ যাত্রী, উদ্ধার করে হাসপাতালে নিল কোস্ট গার্ড
লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে | ছবি: কোস্ট গার্ডের সৌজন্যে
Advertisement
Advertisement

চাঁদপুরে যাত্রীবাহী একটি লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, এদিন এমভি দোয়েল পাখি-০১ নামের একটি লঞ্চে করে ওই ব্যক্তি ঢাকা থেকে ভোলার উদ্দেশে রওনা দেন। সকাল ১০টার দিকে লঞ্চটি চাঁদপুরের মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় পৌঁছালে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার ভাই কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বরে ফোন করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম দ্রুত হাই-স্পিড বোটে করে ঘটনাস্থলে যায়। পরে লঞ্চে উঠে অসুস্থ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরবর্তীতে তাকে সিভিল অ্যাম্বুলেন্সের মাধ্যমে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, জনসেবায় তারা সবসময় প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর