রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১

রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ১
প্রতীকী ছবি/ এআই দিয়ে তৈরি
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।

শুক্রবার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নুর কামাল (২৫), তিনি একই ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে।

পুলিশের দাবি, তিনি একজন চিহ্নিত সন্ত্রাসী ছিলেন এবং নিজের নামে একটি বাহিনী গড়ে তুলে রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় নানা অপরাধমূলক কাজে জড়িত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার।

আরও পড়ুন

তিনি জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে নুর কামাল গ্রুপ ও খালেক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়।

এ সময় গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে নুর কামাল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষের খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানান তিনি।

ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তবে প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটলেও তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত করা হবে বলে জানান এপিবিএন অধিনায়ক।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad