রোর্কের তোপে ৩ উইকেট নেই বাংলাদেশের

রোর্কের তোপে ৩ উইকেট নেই বাংলাদেশের
ইনিংসের দ্বিতীয় বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে গেছেন সাইফ হাসান। ছবি: বিসিবি
Advertisement
Advertisement

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাট করতে নেমে ধসে পড়েছে বাংলাদেশের টপ অর্ডার। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ইনিংসের দ্বিতীয় বলেই ফিরেছেন সাইফ হাসান। পেসার উইল ও’রোর্কের তোপে এরপর ফিরেছেন তানজিদ হাসান তামিম-সৌম্য সরকারও।

রোর্কের করা গুড লেংথ বলে ব্লক করতে চেয়ে উইকেটকিপার টম ল্যাথামের হাতে রানের খাতা খোলার আগেই ক্যাচ দেন সাইফ। পরের ওভারে আক্রমণে ফিরে উড়িয়েছেন আগের ম্যাচে ৭৬ রানের দারুণ ইনিংস খেলা তানজিদের স্টাম্প। যদিও অফ স্টাম্পের বাইরের বলে থার্ড ম্যানে খেলতে গিয়ে ইনসাইড এজে ১ রানে বোল্ড হয়েছেন তিনি।

চার ম্যাচ একাদশের বাইরে থেকে দ্বিতীয় ওয়ানডেতে ফেরা সৌম্য এই ম্যাচেও সুযোগ কাজে লাগাতে পারেননি। দারুণ শুরু করলেও বোল্ড হয়েছেন তানজিদের মতোই, বাইরের বল স্টাম্পে টেনে। ৩ চারে ২৬ বলে ১৮ রান করেন এই বাঁহাতি ব্যাটার।

৩৬ রানে প্রথম ৩ উইকেট পড়ার পর জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪৪/৩।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad