রূপপুর বিদ্যুৎকেন্দ্রে লাগা আগুন ৪০ মিনিট পর নিয়ন্ত্রণে

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে লাগা আগুন ৪০ মিনিট পর নিয়ন্ত্রণে
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে লাগা আগুন প্রায় ৪০ মিনিট পর নিয়ন্ত্রণে এসেছে। তবে, এ ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রকল্পের পেছন অংশে কাঠের স্তুপে এ আগুনের ঘটনা ঘটে।

রূপপুর গ্রীনসিটি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আবুল হাশেম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে প্রকল্প এলাকার পদ্মা নদীর পাশের অংশে কাঠের বড় একটি স্তূপে হঠাৎ আগুন দেখা যায়। শ্রমিকরা বিষয়টি জানালে সঙ্গে সঙ্গেই রূপপুর গ্রীণসিটি ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। পরে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে, অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে আগুনের উৎস শনাক্ত করা সম্ভব হয়নি। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad