রূপপুর প্রকল্পে নিয়োগে অনিয়ম তদন্তের নির্দেশ

রূপপুর প্রকল্পে নিয়োগে অনিয়ম তদন্তের নির্দেশ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ছয় কর্মকর্তার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি সচিবকে প্রধান করে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ বিষয়ে অনুসন্ধানের জন্য কমিটিকে আগামী আট সপ্তাহ সময় বেধে দিয়েছে আদালত। ওই সময়ের মধ্যে অনুসন্ধানের ব্যাপারে আদালতে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্ত না করায়, তাদের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেছে আদালত।

এ বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ সাঈদ শিবলী।

আরও পড়ুন

সুপ্রিম কোর্টের আইনজীবী সাকিনা বেগমের দায়ের করা জনস্বার্থে রিট আবেদনের পর হাইকোর্ট এই আদেশ ও রুল জারি করে।

আবেদনকারীর আইনজীবী মাসুদ আহমেদ সাঈদ শিবলী সাংবাদিকদের জানান, ২০১৯ ও ২০২৩ সালে সরকারে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বিভিন্ন পদে মিরাজ আল মামুন, রবিউল আলম, আল মামুন, এ কে এম নজমুল হাসান, মুশফিকা আহমেদ এবং আবু কায়সারকে নিয়োগ দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের পর্যাপ্ত কাজের অভিজ্ঞতা ছিল না।

আইনজীবী আরও বলেন, তাদের নিয়োগ একটি অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে করা হয়েছে, যা তদন্ত করা প্রয়োজন। এ প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়ম থাকতে পারে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর