রাশিয়ায় যৌথ মহড়ায় অংশ নিল বাংলাদেশ সেনাবাহিনী

রাশিয়ায় যৌথ মহড়ায় অংশ নিল বাংলাদেশ সেনাবাহিনী
রাশিয়ার আন্তর্জাতিক যৌথ কৌশলগত মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী। ছবি: আইএসপিআর
Advertisement
Advertisement

রাশিয়ায় আন্তর্জাতিক যৌথ কৌশলগত মহড়া ‘ওয়েস্ট-২০২৫’ এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এ মহড়া সম্পন্ন হয়।

আইএসপিআর জানিয়েছে, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কৌশলগত যৌথ আভিযানিক সক্ষমতা উন্নয়নে বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিতভাবে যৌথ ও বহুজাতিক মহড়ায় সম্প্রতি অংশগ্রহণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ সেনাবাহিনীর একটি কন্টিনজেন্ট রাশিয়ায় আন্তর্জাতিক যৌথ কৌশলগত মহড়া ‘ওয়েস্ট-২০২৫’-এ অংশগ্রহণ করে।

সেনাবাহিনীর মোট ৩৭ জন সদস্য রাশিয়ার নিঝনি নভগোরোদ নামক অঞ্চলের মুলিনো মিলিটারি ট্রেইনিং গ্রাউন্ডে এই মহড়ায় অংশ নেয় উল্লেখ করে আইএসপিআর জানিয়েছে, মহড়ার প্রতিটি ধাপে সমন্বয়, প্রতিক্রিয়াশীলতা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে নানা রকম কৌশলগত কার্যক্রম পরিচালনা করা হয়। এই মহড়ায় বিভিন্ন বন্ধুপ্রতিম দেশগুলোর সশস্ত্র বাহিনীর সদস্যরাও অংশ নেয়।

 

আরও পড়ুন

 

 

 

 

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad